Web Analytics
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমর পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। মঙ্গলবারের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে পরাজিত করেন। অভিবাসনসংক্রান্ত তথ্য ও আর্থিক বিবরণী নিয়ে দুটি পৃথক ফেডারেল তদন্ত চলার মধ্যেই তিনি প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হলেন।

সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে জিতে কংগ্রেসে আসেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের একজন। মিনিয়াপোলিস ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ডিস্ট্রিক্টটির তিনি ২০১৯ সাল থেকে প্রতিনিধিত্ব করছেন; এলাকাটি ডেমোক্র্যাটিক পার্টির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। অভিবাসন ইস্যুতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার মুখেও পড়েছেন।

গত ১২ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ওমরের বাসভবনে অভিযান চালিয়ে এইচএসআই সদস্যরা তার মুঠোফোন, পাসপোর্ট ও কম্পিউটার জব্দ করেন এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেন। তদন্তকারীরা নাগরিকত্বের আবেদনকালে ওমর ও তার বাবা অভিবাসন নথিতে মিথ্যা তথ্য দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন। ফক্স নিউজ ডিজিটালের তথ্য অনুযায়ী, তার বোন সাহরা নুর স্বেচ্ছায় তদন্তকারীদের সঙ্গে কথা বলেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।