যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মার্কিন সম্পদের ওপর হামলা চালিয়েছে বলে আলজাজিরা জানিয়েছে। শনিবার সকালে চালানো ওই আক্রমণের পর ইরান সরকার নিশ্চিত করেছে যে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, যেখানে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে সব ইসরায়েলি ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাতে আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
এই ঘটনাগুলো ইরান ও তার প্রতিপক্ষদের মধ্যে সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও মার্কিন মিত্রতার স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।