Web Analytics
২০২৪–২০২৫ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৪.১৬৮ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এ তথ্য জানান। তিনি বলেন, এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৫৫ হাজার ১৯১ দশমিক ২৪ মিলিয়ন ডলার এবং আমদানি ব্যয় হয়েছে ৭৯ হাজার ৩৫৯ দশমিক ২৪ মিলিয়ন ডলার। এককভাবে সবচেয়ে বড় ঘাটতি চীনের সঙ্গে ১৭ হাজার ৮৬৮ মিলিয়ন ডলার এবং দ্বিতীয় সর্বাধিক ঘাটতি ভারতের সঙ্গে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, কাতার ও মালয়েশিয়ার সঙ্গেও উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে।

মন্ত্রী জানান, দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। একক পণ্যের ওপর নির্ভরশীলতা কমাতে চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, হিমায়িত খাদ্য ও প্লাস্টিকসহ আটটি খাতে রপ্তানিকারকদের বন্ড সুবিধা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি আদেশ জারি করেছে।

তিনি আরও বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ভারতের সঙ্গে এফটিএ ও জিএসপি প্লাস সুবিধা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।