Web Analytics
আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রয়টার্সের বরাতে এক তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তান, আফগানিস্তান, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এসব আলোচনা অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে মতবিনিময় করেন।

বিশ্লেষকদের মতে, তুরস্ক, কাতার ও সৌদি আরবের সম্পৃক্ততা ইঙ্গিত দেয় যে মুসলিম বিশ্বে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উত্তেজনা প্রশমনে বহুপাক্ষিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।