হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া মিচেল মার্শের দল ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান করে। ম্যাট রেনশর ১০৯ ও কুপার কনোলির ৫১ রানে ভর করে সফরকারীরা তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
শুরুতেই ট্রাভিস হেড ৪ রানে আউট হলেও ৯৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি করেন রেনশ। জিম্বাবুয়ের ২০ বছর বয়সী পেসার নিউম্যান ন্যামহুরি ৬২ রানে ৫ উইকেট নেন। ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানে ৪ উইকেট হারানোর পর ক্রেইগ আর্ভিন ও অধিনায়ক সিকান্দার রাজা পঞ্চম উইকেটে ৯৮ রান যোগ করেন।
আর্ভিন ৫৯ রানে নাথান এলিসের বলে বোল্ড হওয়ার পর জিম্বাবুয়ের প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে। রাজা ৫৭ রানে আউট হন এবং স্বাগতিকরা ৪৫.১ ওভারে ২৩৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়ার পেসার এলিস ৩১ রানে ৫ উইকেট নেন। ব্যাটে সেঞ্চুরি ও বলে একটি উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার পান রেনশ।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।