জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জারি করা অন অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের নিয়ম অনুযায়ী এখন বিদেশি নাগরিকেরা বিমানবন্দরে এসে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন।
এর আগে সরকার জানায়, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা নেওয়ার অনুরোধ জানানো হয়। জাতীয় নির্বাচনকে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছিল।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া আগের মতোই সহজ হয়ে গেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।