Web Analytics
ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স মিলডেনহল ঘাঁটি থেকে কয়েকটি মার্কিন সামরিক বিমান দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। সোমবার সকালে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান জার্মানিতে নেওয়া হয়। পরে দিনের বিভিন্ন সময়ে আরও ট্যাংকার ও সামরিক বিমান জার্মানি এবং অন্য সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মিলডেনহলে অবস্থানরত মার্কিন বিমানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান থেকে আসা হুমকিটি সাধারণ নাকি কোনো নির্দিষ্ট স্থাপনা বা লক্ষ্যবস্তুকেন্দ্রিক, তা যাচাই করছেন মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে মার্কিন বিমানবাহিনী বলেছে, পরিচালনাগত প্রয়োজনে বিভিন্ন ঘাঁটির মধ্যে বিমান স্থানান্তর নিয়মিত ঘটনা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রও সরাসরি মন্তব্য করেননি এবং বলেছেন, পরিচালনাগত প্রয়োজনে বিমান ও সরঞ্জাম নিয়মিত স্থানান্তর করা হয়। গত মাসে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্তের পর আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব মার্কিন বোমারু বিমান সরানো হয়েছিল। ব্রিটিশ কর্মকর্তাদের দাবি, ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো ব্রিটেনসহ কয়েকটি দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা চালিয়েছে, যার অনেকগুলোর লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।