Web Analytics
নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেওয়া যাবে না। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অর্থনীতি হবে সবার জন্য, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন নিশ্চিত করা হবে।

তিনি জানান, বর্তমানে অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান খারাপ অবস্থায় রয়েছে এবং সেগুলো পুনরুদ্ধার করাই এখন প্রধান কাজ। এসব প্রতিষ্ঠানে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে, কারণ এগুলোর অভাবে বড় কোনো কর্মসূচিও সফল হবে না।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ অতিরিক্ত নিয়ন্ত্রিত দেশে পরিণত হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে। তাই সিরিয়াস ডিরেগুলেশন ও লিবারলাইজেশন প্রয়োজন, যাতে সবার জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত হয় এবং অর্থনীতির সুফল জনগণের কাছে পৌঁছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।