Web Analytics
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, চীন ইরান থেকে তেল নিতে পারবে না। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি জানান, হরমুজ প্রণালিতে ইরানি তেলবাহী চীনা ট্যাংকারগুলো আটকানো হবে। বেসেন্ট বলেন, চীন অন্য উৎস থেকে তেল নিতে পারে, কিন্তু ইরানি তেল নয়।

তিনি চীনের সমালোচনা করে বলেন, ইরানের তেলের বড় ক্রেতা চীন বৈশ্বিক অংশীদার হিসেবে নির্ভরযোগ্য আচরণ করছে না। বেসেন্টের অভিযোগ, চীন একদিকে তেলের মজুত বাড়াচ্ছে, অন্যদিকে কিছু পণ্যের রপ্তানি সীমিত করছে। তিনি জানান, এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মে মাসের মাঝামাঝি বেইজিং সফর এই বিরোধে প্রভাব ফেলবে কি না— সে প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, সফরের মূল বার্তা হওয়া উচিত স্থিতিশীলতা এবং যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই মন্তব্য যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী তেল নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।