নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ সোমবার “প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: বন্ধ শ্রমবাজার খুলবে কি?” শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করে। আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেশনটি পরিচালনা করেন সহযোগী অধ্যাপক সেলিম রেজা।
বক্তারা মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মীদের নানা সংকট যেমন ডকুমেন্টেশন জটিলতা, উচ্চ অভিবাসন ব্যয়, ওয়ার্ক পারমিট নবায়ন এবং আইনি সহায়তার সীমাবদ্ধতা তুলে ধরেন। ড. মো. মাহবুবুল হক জানান, শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। অন্য বক্তারা শ্রম অভিবাসনের পাশাপাশি নতুন অর্থনৈতিক সহযোগিতা, স্বচ্ছ নিয়োগব্যবস্থা এবং কর্মীদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেন।
ওয়েবিনারের শেষে প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, টেকসই কূটনৈতিক সম্পৃক্ততা এবং মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা জোরদারের আহ্বান জানানো হয়।