Web Analytics
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বার্তা প্রকাশ করে। পাশাপাশি, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং নির্বাচন কমিশনের ফলাফলে দেখা যায়, বিএনপি ২১০টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে। ফলাফল ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বনেতারা এবং যুক্তরাষ্ট্রও তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানায়। এই ধারাবাহিকতায় চীনের প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও অভিনন্দন বার্তা আসে।

চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।