Web Analytics
যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অক্সফামের নতুন প্রতিবেদন উল্লেখ করে বলেন, তিন বছর ধরে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে উপত্যকাটি ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে।

স্যান্ডার্স বলেন, পয়োনিষ্কাশনব্যবস্থার অবকাঠামো ধ্বংস এবং ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ গাজাকে মারাত্মকভাবে বিষাক্ত ও দূষিত করেছে। তিনি বর্তমান পরিবেশগত ও মানবিক পরিস্থিতিকে অগ্রহণযোগ্য আখ্যা দেন এবং পুনর্গঠন ও পুনর্বাসনে সহায়তার বদলে ইসরাইলকে সামরিক সহায়তা অব্যাহত রাখার মার্কিন নীতি বন্ধের দাবি জানান।

অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য বিষাক্ত দূষণ রয়েছে, যা বায়ু, মাটি, পানি ও খাদ্যদ্রব্যকে ক্ষতিগ্রস্ত করছে। সংস্থাগুলো সতর্ক করেছে, ধ্বংস হওয়া পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং বিপজ্জনক ধ্বংসস্তূপের কারণে সৃষ্ট বিপর্যয় পরিবেশগত যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে এবং মানুষের টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।