Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বাস্তবায়নকারী মার্কিন জাহাজগুলোর ওপর হামলা চালালে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র এমন হামলার জবাব কঠোরভাবে দেবে।

ট্রাম্প আরও বলেন, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন আগের তুলনায় অনেক বেশি নমনীয় হয়েছে। পাশাপাশি তিনি ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং জানান, যুক্তরাষ্ট্রের কাছে এখন উন্নতমানের বিপুল অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

তার মতে, সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম ছড়িয়ে আছে এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে। আল–জাজিরা সূত্রে এই তথ্য জানা গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।