Web Analytics
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই; তারা কেবল সুবিধাবাদী এবং যেখানে অপরাধ করে বেশি সুবিধা পাওয়া যায় সেখানেই আশ্রয় নেয়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

মাদক কারবারিদের সঙ্গে সরকারি দলের সংশ্লিষ্টতার প্রশ্নে তিনি বলেন, রাজনৈতিক দল ও সরকার আলাদা বিষয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ব্যক্তিরা সরকার পরিচালনা করলেও দল ও প্রশাসন পৃথক। পুলিশ বা মাঠ প্রশাসনে সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ নেই বলেও তিনি জানান। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন, আর সরকার-সংশ্লিষ্ট কারও অনৈতিক সুবিধা নেওয়ার প্রমাণ মিললে তাকে ছাড় দেওয়া হবে না।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ৩২টি সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশে মাদক আসছে; বিশেষত মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ও ক্রিস্টেল মেথ বা আইস প্রবেশ করছে। তিনি অভিযান ছাড়াও প্রতিরোধমূলক শিক্ষা, পারিবারিক সচেতনতা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন। প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।