বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভা শোক প্রকাশ করেছে। বুধবার দেশটির সংসদে তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
সংসদীয় সূত্র জানায়, লোকসভা ও রাজ্যসভার উভয় অধিবেশনে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। সংসদ সদস্যরা বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করবেন। খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের রাজনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ভারতের সংসদে এই শ্রদ্ধা প্রদর্শনকে সংবিধানিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা প্রতিবেশী দেশের প্রভাবশালী নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।