Web Analytics
বিজ্ঞান ও প্রযুক্তিতে মানবজাতি এক নতুন মাইলফলক স্পর্শ করেছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী ডিজিটাল ক্যামেরা স্থাপনের মাধ্যমে। চিলির উত্তরাঞ্চলের ভেরা সি. রুবিন মানমন্দিরে স্থাপিত ৩২০০ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন এই ক্যামেরাটি ২০২৩–২৪ সালের শেষদিকে বসানো হয় এবং ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অংশ ‘এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরি’ এটি নির্মাণ করেছে বিশাল এলএসএসটি (লেগেসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম) প্রকল্পের জন্য। প্রায় তিন টন ওজনের এই ক্যামেরাটিতে রয়েছে পাঁচ ফুট ব্যাসের লেন্স, যা পৃথিবীর সবচেয়ে বড় লেন্স হিসেবে বিবেচিত।

প্রায় ৬৭৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এবং এক দশকের আন্তর্জাতিক সহযোগিতায় প্রকল্পটি সম্পন্ন হয়। এতে ২০১টি কাস্টম ডিজাইন করা সিসিডি সেন্সর রয়েছে, যা -১০০° সেলসিয়াস তাপমাত্রায় ধুলামুক্ত পরিবেশে সংরক্ষিত। ক্যামেরাটি এতটাই নিখুঁত যে ২৪ কিলোমিটার দূর থেকে একটি গলফ বলের ছবি তোলা সম্ভব। এটি প্রতি রাতে প্রায় ১৫ টেরাবাইট ডেটা সংগ্রহ করবে, যা সুপারকম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে বিশ্লেষণ করা হবে।

এই ক্যামেরার তোলা ছবি দিয়ে মহাবিশ্বের প্রথম ত্রিমাত্রিক মানচিত্র তৈরি হবে, যা গ্যালাক্সি, গ্রহাণু, সুপারনোভা ও ডার্ক ম্যাটার গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।