ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে এবং এ পর্যন্ত ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৭৬টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সাল আমীন ৮৯ হাজার ২০৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪১৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৮৬।
নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসনটির কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।