Web Analytics
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে কয়েক হাজার হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। মরিচ্যা গুরামিয়া গ্যারেজ এলাকায় কক্সবাজার–টেকনাফ মহাসড়কের পাশে অনুষ্ঠিত এই মানববন্ধনে হলদিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মার্কেট নির্মাণকাজে স্থানীয় বিএনপি নেতা মনজুর আলম মেম্বার বাধা দেন। পরে ঘটনাকে ভিন্ন খাতে নিতে শিল্পী কর্মকার নামে এক হিন্দু নারীকে বাদী করে ২৮ জানুয়ারি উখিয়া থানায় ইমরুল কায়েস চৌধুরী, সাংবাদিক জালাল উদ্দিন কাউছারসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বক্তারা আরও বলেন, ইমরুল কায়েস একজন অসাম্প্রদায়িক নেতা হিসেবে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখেছেন এবং শিল্পী কর্মকারকে মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।