Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছায় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, যাত্রাপথে কোনো জটিলতা দেখা দেয়নি এবং চিকিৎসকরা তাকে হাসপাতালে গ্রহণ করেছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে অসুস্থ মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

শনিবার সকালে করা সিটি স্ক্যানের প্রতিবেদন ভালো এসেছে বলে জানান ডা. রফিকুল ইসলাম।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।