Web Analytics
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার সকাল ১১টায় যশোরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১দলীয় নির্বাচনি ঐক্যের পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচন দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের লড়াই। জনগণকে ধানের শীষ বুকে ধারণ করে ভোটকেন্দ্রে যেতে, কিন্তু ভোট দিতে দাঁড়িপাল্লায় আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে—এক পক্ষ বিদেশি প্রভাব ও ধর্মীয় মূল্যবোধের বিরোধিতায়, অন্য পক্ষ ইনসাফ ও স্বাধীনতার পক্ষে। তিনি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বলেন, পুলিশ কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের। গত ১৭ বছরে যারা এক দলের গোলামি করেছে, জুলাই বিপ্লবে তাদের পরিণতি দেখা গেছে বলে সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, এই নির্বাচন জাতির কলঙ্কমোচনের সুযোগ। ভোটের দিন সকাল ৭টার মধ্যে কেন্দ্রে গিয়ে ফলাফল না আসা পর্যন্ত পাহারা দিতে হবে। অন্যান্য বক্তারাও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।