Web Analytics
বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সৌদি আরব নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে। ৩০ জুলাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে জোটটিতে বাংলাদেশসহ ১৪টি দেশ রয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা।

সৌদি আরব ছাড়া সদস্যরা হলো তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস। গঠনতান্ত্রিক বৈঠকে আমন্ত্রিত ৫১ দেশের মধ্যে ৪৩ দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল অংশ নেয়। ইইউর ‘অ্যাসপিডিস’ নৌ-নিরাপত্তা মিশন আগে থেকেই লোহিত সাগরে চালু থাকলেও নতুন জোটের কার্যক্রম কীভাবে পৃথক হবে, তা স্পষ্ট করা হয়নি।

জোটটি গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সমন্বিত মহড়া ও সামুদ্রিক অভিযান পরিচালনা করবে, তবে যুদ্ধজাহাজ বা বিমান মোতায়েনের তথ্য জানানো হয়নি। সৌদি আরব বলেছে, জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠিত নয়। সদর দপ্তর সৌদি আরবে হবে। সংযুক্ত আরব আমিরাত ও ওমান এখনো যোগ দেয়নি, তবে ভবিষ্যতে যোগদানের সুযোগ খোলা থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।