Web Analytics
তিন মাস বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আবার শুরু হচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা এবং সঞ্চালনা করেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক আতিক হোসেন। এতে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন।

দুই দেশের ব্যবসায়ী সংগঠন তাদের অনুমোদিত ও বৈধ সদস্যদের তালিকা পরস্পরের কাছে বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে। তালিকাভুক্ত সদস্যদের বাইরে অন্য কারও সঙ্গে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি না করার বিষয়েও নেতারা সম্মত হন। ব্যবসায়ীরা জানান, আমদানি পুনরায় চালুর পাশাপাশি সীমান্ত বাণিজ্য সচল রাখতে দুই দেশের সংগঠনগুলো যৌথভাবে কাজ করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।