Web Analytics
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় খিচুড়ি আয়োজনের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের জমায়েতের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। বুধবার (১০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অনেকেই রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১)-কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক কর্মসূচি ও জমায়েতের ওপর নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। নড়িয়া থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।