Web Analytics
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

নিহতরা হলেন কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার এলাকার শরিফুল ইসলাম, তাঁর বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ। পুলিশ জানায়, নাচোলের সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভটভটিযোগে বাড়ি ফেরার সময় পুসকুনি এলাকায় পৌঁছে যানটি নিয়ন্ত্রণ হারায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজন ঘটনাস্থলেই মারা যান। আহত আটজনের মধ্যে গুরুতর পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।