Web Analytics
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ১২ মার্চ ২০২৬ তারিখে জাতির উদ্দেশে প্রথম টেলিভিশন ভাষণ দেন। তিনি দেশের অভ্যন্তরীণ ঐক্য, আঞ্চলিক রাজনীতি ও চলমান সংঘাত নিয়ে বক্তব্য রাখেন। খামেনি জাতীয় সংহতির আহ্বান জানান এবং ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ না হলে এসব ঘাঁটির ওপর হামলা অব্যাহত থাকবে।

খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলোই ইরানের লক্ষ্যবস্তু থাকবে। তিনি আরও জানান, তেহরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। সাম্প্রতিক হামলায় নিহত শিশু ও প্রাক্তন সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

ভাষণে খামেনি ইরানের সেনাবাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেন এবং যুদ্ধে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন। তিনি ইরানিদের মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।