Web Analytics
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব পাঠের সময় চিফ হুইপ মো. নূরুল ইসলামের করা নামের ভুল ধরিয়ে দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এ ঘটনা ঘটে। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিরোধীদলীয় নেতার মনোযোগের প্রশংসা করেন।

কমিটিতে মনোনীত সদস্যদের নাম পড়ার সময় নাম ও তথ্যে কিছুটা গড়মিল দেখে চিফ হুইপ নিজেই থামেন এবং বলেন, সম্ভবত একটু ভুল হয়েছে। সংশোধন করে পুনরায় নাম পড়তে শুরু করলে ডা. শফিকুর রহমান বলেন, হাফিজ ইব্রাহিম বলতে গিয়ে হাফিজ উদ্দিন বলা হয়েছে কি না বলে তাঁর মনে হচ্ছে।

চিফ হুইপ ভুল স্বীকার করে জানান, তালিকার পাঁচ নম্বরে রয়েছেন ভোলা-২, ১১৬ আসনের সদস্য জনাব মো. হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, আগে হাফিজ ইব্রাহিমের নাম একবার বলেছিলেন এবং ভুল সংশোধন করতে গিয়ে আবার ভুল করেছেন; অন্য সবার নাম ঠিক আছে। ডেপুটি স্পিকার বলেন, বিরোধীদলীয় নেতা ভুলটি ধরিয়ে দিয়েছেন, যা তাঁর মনোযোগ দিয়ে শোনার প্রমাণ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।