Web Analytics
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সকালে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা জোরদার ও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারে আগ্রহ জানান মন্ত্রী। তিনি বলেন, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতামূলক কর্মসূচি নেওয়া হলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বর্তমান সরকারের বিশেষ গুরুত্বের বিষয় বলেও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মন্ত্রীকে নতুন দায়িত্ব নেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি এ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিচ্ছেন এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। উভয় পক্ষ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে নতুন সম্ভাবনার আশা প্রকাশ করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।