Web Analytics
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন গুজবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। অকটেন, পেট্রোল ও ডিজেল নিতে দীর্ঘ লাইন পড়ে যায়। আতঙ্কে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনতে চাওয়ায় কিছু পাম্পে রেশনিং চালু হয়, মোটরসাইকেলপ্রতি ২০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি। ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক কৃত্রিম সংকট দেখা দিয়েছে, তবে রোববার থেকে সরবরাহ স্বাভাবিক হবে।

জ্বালানি ব্যবসায়ীরা বলেন, সরকার মার্চ মাসে তেলের দাম অপরিবর্তিত রেখেছে—ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। মাসের মাঝামাঝি কোনো মূল্যবৃদ্ধির সুযোগ নেই। তারা জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান।

সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতি ও কেন্দ্রীয় ডিলারস অ্যাসোসিয়েশনও জানিয়েছে, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল মজুত আছে এবং প্রকৃত কোনো সংকট হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।