Web Analytics
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীসহ দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কয়েদি সোহরাব হোসেন (৫৫) এবং হাজতি মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখ (৩২)। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সোহরাব হোসেন রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন এবং তার কয়েদি নম্বর ছিল ২০৯/এ। অসুস্থ অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটিয়া গ্রামে। তার বাবার নাম মফিজ উদ্দিন।

একই দিন দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় হাজতি মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখের মৃত্যু হয়। তার হাজতি নম্বর ৪৩৬/২৬ এবং তিনি কালিয়াকৈর থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। গত ২০ সেপ্টেম্বর তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হন এবং ভোররাতে মারা যান। তার বাড়ি ঢাকার আশুলিয়ার শিমুলিয়ার শান্তিপাড়ায়। তার বাবার নাম আব্দুস সামাদ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।