Web Analytics
আগামী শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, স্কুলে বছরজুড়ে খেলাধুলার আয়োজন চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যেই নতুন শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে বইটি তুলে দেওয়া হবে। স্কুল পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ ১০টি ইভেন্ট চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

আমিনুল হক বলেন, ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সারা বছর খেলাধুলার সঙ্গে যুক্ত রাখাই এই উদ্যোগের লক্ষ্য। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।