Web Analytics
বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ডেল্টা স্পিনার্স লিমিটেডের কয়েকশ শ্রমিক বৃহস্পতিবার দুপুরের পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। কলতাপাড়া এলাকায় মিলসংলগ্ন সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে প্রায় শতাধিক যানবাহন আটকে পড়ে এবং হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় শ্রমিকদের সড়ক থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের ভাষ্য, প্রায় দুই মাস ধরে তারা পূর্ণ বেতন পাচ্ছেন না। নিয়মিত আট ঘণ্টা কাজ করলেও কয়েক মাস ধরে তাদের বেতন থেকে তিন থেকে চার হাজার টাকা কেটে রাখা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। ১৪ বছর কাজের পরও একজন শ্রমিকের বেতন আট হাজার টাকা বলেও দাবি করেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে শতভাগ বোনাস, নিয়মিত ছুটি, ন্যায্য মজুরি, অতিরিক্ত কাজের মজুরি এবং ইচ্ছামতো ছাঁটাই বন্ধ করা।

কারখানার মহাব্যবস্থাপক আবু আহাম্মদ শরীফ বলেন, গ্যাস সংকটের কারণে শ্রমিকদের সঙ্গে আলোচনা ও সম্মতিতে ৬০ শতাংশ বেতনে কারখানা চালু ছিল। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পূর্ণ বেতন দেওয়া হবে বলে তিনি জানান। কারখানা আপাতত বন্ধ রয়েছে। স্থানীয় নেতা ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শ্রমিকদের ১০ সদস্যের প্রতিনিধিদল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।