সংরক্ষিত নারী আসনের শূন্য পদে উপনির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে। সোমবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। তাঁর পদত্যাগে সৃষ্ট শূন্য আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকও।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।