Web Analytics
নোবেল বিজয়ী অধ্যাপক ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তির শক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী দিনে ‘সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তি’ বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টের ১১তম আসরে তিনি বক্তব্য দেন।

ড. ইউনূস বলেন, বর্তমান বিশ্ব কূটনীতিতে অনেক সময় শব্দের প্রকৃত অর্থ হারিয়ে যায়, ফলে যুদ্ধ ও শান্তির মতো মৌলিক ধারণা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। তিনি আশা করেন, এবারের সাধারণ পরিষদ শব্দের স্পষ্টতা ও প্রকৃত অর্থ ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা এবং ব্রাজিলের মন্ত্রী ওয়েলিংটন দিয়াস উপস্থিত ছিলেন।

ক্ষুদ্রঋণের ৫০ বছর উপলক্ষে তিনি গ্রামীণ আমেরিকার কার্যক্রমের কথা বলেন, যা ২০০৮ সালে নিউইয়র্কে সর্বোচ্চ ৫০০ ডলার ঋণ দিয়ে শুরু হয়। কর্মসূচিটির মাধ্যমে ৮ বিলিয়ন ডলারের বেশি ঋণ বিতরণ হয়েছে এবং পরিশোধের হার প্রায় শতভাগ। তিনি জানান, বাংলাদেশে সামাজিক ব্যবসার আওতায় ১৫৩টি স্বাস্থ্যকেন্দ্র চলছে এবং আগামী ডিসেম্বরে গ্রামীণ ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।