Web Analytics
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার ব্যবহৃত ফুটবলটি নিলামে ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪১ কোটি টাকা। টেক্সাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস সম্প্রতি অ্যাডিডাস আজতেকা মডেলের ঐতিহাসিক বলটি বিক্রি করে।

এই বল দিয়েই আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ওই ম্যাচে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দুটি গোল করেছিলেন। প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত, আর দ্বিতীয় গোলটি ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়। ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে বলটি দীর্ঘ ৩৬ বছর সংরক্ষিত ছিল।

বলটি প্রথমবার ২০২২ সালে গ্রাহাম বাড অকশনে ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে আবার নিলামে তোলা হলেও সংরক্ষিত মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি। একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ২০২২ সালে রেকর্ড ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।