রাজধানীর লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে ডিবি পুলিশ মামলায় তার দুই দিনের রিমান্ড আবেদন করেছিল। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়।
মঙ্গলবার ভোরে ডিবি পুলিশ ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর উত্তরা ও বনানীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং একই বছরের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।
২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হওয়া শিরীন শারমিন ২০২৪ সালের জানুয়ারিতে পুনরায় নির্বাচিত হন। তিনি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যার মামলাতেও অভিযুক্ত।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।