Web Analytics
খুলনা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ১১৯টি পূজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এ কাজে ১২০০-এর বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার দুপুরে ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান। ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

পূজামণ্ডপগুলোর ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় ৫৩টিকে অধিক গুরুত্বপূর্ণ, ৫০টিকে গুরুত্বপূর্ণ, ১৩টিকে সাধারণ এবং তিনটিকে পারিবারিক পূজামণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শ্রেণিবিন্যাসের ভিত্তিতেই তিন স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রস্তুতি, নজরদারি এবং প্রয়োজনীয় সমন্বয়ের কাজ নিরাপত্তা কার্যক্রম শুরুর আগ থেকেই চলছিল বলে কমিশনার জানান।

নিরাপত্তার অংশ হিসেবে মণ্ডপ ও আশপাশে নিয়মিত টহল, চেকপোস্ট, নিরাপত্তা দল, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, স্ট্যান্ডবাই পুলিশ দল ও তদারকি দল কাজ করছে। সিসিটিভি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, জনসমাগমপূর্ণ এলাকা, যানবাহন চলাচল ও পার্কিং ব্যবস্থাপনাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।