Web Analytics
হবিগঞ্জ পৌর এলাকায় জারি থাকা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. এম এ সরফরাজ স্বাক্ষরিত আদেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পৌর এলাকায় সভা-সমাবেশসহ জনসমাগমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না।

এর আগে ২৮ জুলাই হবিগঞ্জ শহরে ‘জুলাই জাগরণ পদযাত্রা’কে কেন্দ্র করে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষের পরদিন বুধবার সকালে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

জাতীয় নাগরিক পার্টি, বিএনপি এবং বিএনপির অঙ্গসংগঠন একই সময় ও একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। প্রশাসনের ঘোষণার পর সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ ছিল। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।