Web Analytics
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ইরাক আবারও দক্ষিণাঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে। মিডল ইস্ট আই জানিয়েছে, শুক্রবার মাল্টার পতাকাবাহী ট্যাংকার ‘আজিওস ফানুরিওস ১’-এ প্রায় ২০ লাখ ব্যারেল বসরা ক্রুড তেল লোডিং শুরু হয়েছে। জাহাজটি ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেল টার্মিনালের কাছে নোঙর করেছে।

তথ্য অনুযায়ী, ট্যাংকারটি বুধবার হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সময় কয়েকটি ট্যাংকার প্রবেশের চেষ্টা করার পর এটি ছিল দ্বিতীয় সফল অতিক্রম। জাহাজটি ভিয়েতনামের নি সন শোধনাগারের উদ্দেশ্যে যাচ্ছে এবং সেখানে তেল সরবরাহ করবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে ইরাকের দক্ষিণাঞ্চলীয় রপ্তানি টার্মিনালে আরও একটি ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে, যা তেল রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।