Web Analytics
আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রত্যাশিত ফল না আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিরক্ত হচ্ছেন। তার মতে, যুদ্ধের ব্যর্থতার জন্য শেষ পর্যন্ত ট্রাম্প নেতানিয়াহুকে দায়ী করতে পারেন। বিশারা মনে করেন, যুদ্ধটি প্রত্যাশামতো এগোচ্ছে না এবং যুক্তরাষ্ট্র এখন এক জটিল অবস্থায় আটকে গেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভেতরে অনেকেই মনে করেন এই যুদ্ধ জনপ্রিয় নয় এবং ট্রাম্প প্রশাসনের ঘোষিত লক্ষ্যও পূরণ হয়নি। ওয়াশিংটন পূর্ণমাত্রার যুদ্ধে ফিরতে পারছে না, আবার ইরানকেও নিজেদের শর্তে শান্তিচুক্তিতে বাধ্য করতে পারছে না। বিশারার মতে, ট্রাম্প শুরুতে ইরানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ দাবি করলেও সেই লক্ষ্য অর্জিত হয়নি।

বিশ্লেষক জানান, নেতানিয়াহুর অবস্থান তুলনামূলকভাবে বেশি সামরিকমুখী এবং তিনি সংঘাতকে আরও বিস্তৃত করার পক্ষপাতী বলে মনে হয়। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত ও রাজনৈতিক চাপও বাড়ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।