Web Analytics
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নয় শ্রমিক নিহতের ঘটনায় তিন দিনেও কোনো মামলা হয়নি। ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটলেও রোববার বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ মামলা করতে থানায় আসেননি বলে জানান সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

ঘটনার পর জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সংগঠনটির নেতারা প্রাণহানির জন্য মালিকপক্ষকে দায়ী করে সুষ্ঠু তদন্ত দাবি করেন। বক্তারা বলেন, শিল্পের উৎপাদন ও মুনাফার চেয়ে শ্রমিকের জীবন কম মূল্যবান হতে পারে না এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা মালিক ও রাষ্ট্রের দায়িত্ব।

বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড ফেরদৌস স্টিল শিপইয়ার্ডটি সাময়িকভাবে বন্ধ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে। এ ঘটনায় মোট চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ তিন সদস্যের বিশেষায়িত কমিটিতে বুয়েট, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার বলেন, বিশেষজ্ঞ দল রোববার ঢাকা থেকে পৌঁছাবে এবং তদন্ত চলমান রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।