Web Analytics
নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ এবং পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বুধবার একটি সার্কুলার জারি করেছে।

এসব হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনে ব্যবহার করা যাবে এবং এর বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখলে নির্ধারিত সীমা নির্বিশেষে বৈদেশিক মুদ্রা জমা দেওয়া যাবে। নগদ অর্থ পরিবহনের জন্য মানি চেঞ্জারদের বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট বিমা রাখতে হবে।

নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনে অনুমোদিত ডিলার ব্যাংককে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা বা প্রহরীসহ নিরাপদ পরিবহন ব্যবহার করতে হবে। দিনের শেষভাগে জমার জন্য নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্ট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমোদিত প্রতিনিধি চেক বা উত্তোলন স্লিপে অর্থ তুলতে পারবেন, তবে ওভারড্রাফট, ঋণ, অর্থ স্থানান্তর, রেমিট্যান্স ও তৃতীয় পক্ষের লেনদেন নিষিদ্ধ। সব নিষ্পত্তি বৈদেশিক মুদ্রার নোটে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।