Web Analytics
আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বেঙ্গো প্রদেশে শনিবার একটি অবৈধ সোনার খনি ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে এই দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধসের পর খনির ভেতরে এখনও অন্তত দুজন শ্রমিক আটকা রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলছে।

পুলিশের মুখপাত্র গ্যাসপার লুইস ইনাসিও জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন অন্তত তিনজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। নিহতদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আফ্রিকার বিভিন্ন অঞ্চলে অবৈধ খনি কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে, যেখানে নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে। অ্যাঙ্গোলার সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও অবৈধ খনন কার্যক্রম ও শ্রমিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।