Web Analytics
ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তারা দক্ষিণ সৌদি আরবের আকাশে হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। জোটের বিবৃতিতে বলা হয়, খামিস মুশাইত ও জাজান শহরের আকাশে দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। খামিস মুশাইতের আকাশেই চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

জোট বলেছে, হুথি মিলিশিয়াকে নিবৃত্ত করতে তারা প্রয়োজনীয় অভিযান ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে জোট জানায়, হুথিরা মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছিল। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ভোরের ওই হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়, তবে সৌদি আরবের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়নি। ১৫ সেপ্টেম্বর মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবিও করেছিল জোট।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।