Web Analytics
পশ্চিম জার্মানির স্প্যাংডাহলেম মার্কিন বিমানঘাঁটির কাছে মঙ্গলবার একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্প্যাংডাহলেম ঘাঁটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে ফেরার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের কাছে ধোঁয়া দেখা যায়। বিধ্বস্ত যুদ্ধবিমানটি মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইংয়ের অধীনে ছিল।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ঘটনাটি এমন সময় ঘটল, যখন কয়েক দিন আগে মিশিগানে টেক্সাস ন্যাশনাল গার্ডের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।