Web Analytics
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের পরমাণু আলোচনায় অংশ নিতে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন এবং বিশ্বাস করেন ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এবারও মধ্যস্থতাকারী হিসেবে থাকছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।

এর আগে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে তেহরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয়। আরাগচি জানান, দ্বিতীয় দফার আলোচনায় তারা ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ চুক্তির লক্ষ্যে বাস্তব প্রস্তাব নিয়ে এসেছেন। মার্কিন পক্ষ থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলেও চুক্তিতে পৌঁছানো সহজ হবে না।

বৈঠকের আগে ইরান স্পষ্ট জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা সম্ভব নয় এবং শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মেনে নেবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।