Web Analytics
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাকি সাক্ষীদের আদালতে হাজির করতে সরকার সহযোগিতা করছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়, তবে সবার প্রত্যাশা দ্রুত বিচার সম্পন্ন হোক। সরকার সেই পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছে। তবে রায় কখন হবে বা কী হবে, তা সম্পূর্ণ আদালতের বিষয়।

তদন্তে নতুন কেউ জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণসহ কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।