মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার জানিয়েছেন, ইসরাইল লেবাননে গাজার রাফাহ শহরের মতো ধ্বংসাত্মক ‘রাফাহ ডকট্রিন’ প্রয়োগ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন যে লেবাননেও একই কৌশল প্রয়োগ করা হবে, যার অর্থ হলো সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া।
ম্যাগনিয়ার বলেন, এই কৌশলের আওতায় বাড়িঘর, স্কুল, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ধ্বংস করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের জন্য কিছুই অবশিষ্ট না থাকে। তার মতে, ইসরাইলের লক্ষ্য হলো এমনভাবে ধ্বংসযজ্ঞ চালানো যাতে স্থানীয় লেবাননিরা তাদের ভূমি চিনতে না পারে এবং ফিরে আসতে না পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় ইসরাইল মনে করে তাদের জবাবদিহি করতে হবে না।
ম্যাগনিয়ার উল্লেখ করেন, গাজায়ও ইসরাইল একই ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এবং তখনও তাদের জবাবদিহিতার আওতায় আনা হয়নি।