Web Analytics
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টগার হাওরসংলগ্ন খিলাকান্দা এলাকায় অবৈধভাবে দখলে থাকা প্রায় ৪ কোটি টাকার খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত জমিতে লাল পতাকা টাঙিয়ে দ্রুত দখল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

প্রায় দুই বছর আগে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের খুরশেদ আলম ভূঁইয়াসহ অন্তত ১১ জন ইউএনওর কাছে অবৈধ দখল উচ্ছেদের আবেদন করেছিলেন। বিভিন্ন কারণে এতদিন অভিযান চালানো সম্ভব হয়নি। খুরশেদ আলম ভূঁইয়া জানান, ২০–৩০ জন প্রভাবশালী ব্যক্তি এসব জমি দখল করে রেখেছিলেন এবং হিজলবাগান থেকে গাছ কেটে প্রাকৃতিক সম্পদ নষ্ট করেছেন। এলাকাবাসী প্রশাসনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, এটি এলাকায় এত বড় পরিসরে প্রথম খাসজমি উদ্ধার অভিযান এবং অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।