Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, যত দিন ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে, তত দিন হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর অবরোধ, চাপ এবং ওমানসাগরে সামরিক উপস্থিতি আলোচনার পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে।

পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের নীতিতে ‘বৈপরীত্যের’ কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন একদিকে আলোচনার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রাখছে। এই বৈপরীত্য ইরানের জনগণ ও কর্মকর্তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস বাড়িয়ে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, মার্কিন দাবির কারণে ইসলামাবাদে আলোচনা থমকে আছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।