Web Analytics
সামোয়ার প্রধানমন্ত্রী লা‘আউলি লেউয়াতেয়া স্মিট পুরোনো একটি ভিডিও প্রকাশের পর সোমবার ক্ষমা চেয়েছেন। সাত সেকেন্ডের ভিডিওতে তাঁকে নাৎসি স্যালুটের ভঙ্গি করতে এবং ‘হেইল হিটলার’ বলতে দেখা যায়। স্থানীয় সংবাদপত্র সামোয়া অবজারভার রোববার ভিডিওটি প্রকাশ করে। এটি ২০০৭ সালের জুলাইয়ে সাভাইই দ্বীপে স্মিট পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠানে ধারণ করা হয়েছিল। তখন তিনি সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন।

ভিডিওতে মাইক্রোফোন হাতে স্মিটকে উপস্থিত লোকজনের সঙ্গে ‘হিপ হিপ’ স্লোগান দিতে দেখা যায়। পরে তিনি সবাইকে ডান হাত উঁচু করে ‘হেইল হিটলার’ বলতে বলেন। ভিডিওতে প্রায় ১০ থেকে ১২ জনকে তাঁর সঙ্গে একই অঙ্গভঙ্গি করতে দেখা যায়। রেডিও নিউজিল্যান্ড জানিয়েছে, সামোয়ায় তাদের প্রতিনিধির মাধ্যমে তারা ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেছে।

স্মিট বলেন, অনুষ্ঠানের উদ্দেশ্য যা-ই হোক, ওই কথা ও অঙ্গভঙ্গি অনুপযুক্ত ছিল এবং এতে কেউ আহত বা ক্ষুব্ধ হলে তিনি দুঃখিত। তিনি নাৎসিবাদ, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ ও সব ধরনের রাজনৈতিক চরমপন্থা প্রত্যাখ্যান করেন। তাঁর ভাষ্য, ঘটনাটি তাঁর ব্যক্তিগত বিশ্বাস বা সামোয়ার সরকার ও জনগণের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। তিনি বিতর্ক শেষ হয়েছে বলে মনে করেন এবং অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জে মনোযোগ দিতে চান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।